ভিয়েনা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত ইউনুছ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে যশের আব্দা গ্রামের আহমদ আলীর ছেলে জয়ের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাকপ্রতিবন্ধী স্বপন মিয়ার হাতাহাতি হয়। এর একপর্যায়ে জয় ও তার সহযোগীরা স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবারের ঘটনার জের ধরে আজ রোববার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে- আজেদা (৪৫), আমিনা (৫০), আলতাই (৫০), আলফু মিয়া (৪৫), ইয়াছিন (৩০) আহাদ (৫৫), হৃদয় (১৯), ইউনুছ মিয়া (৫৫) সাদত (৩০), কাছুম আলী (৬৫), রুচেনা (৫০), ইছাক (৪৫), সুজন (৩৬) কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ইউনুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

আপডেটের সময় ০২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬