ভিয়েনা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ মাঠে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মোহাম্মদ ফারুকসহ অতিথিবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মার্বেল কুড়ানো, বল নিক্ষেপ, পাখি উড়ানো, ভিতরে–বাহিরে, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, চামচ দৌড়, বালিশ খেলা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও স্মৃতি পরীক্ষা সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, যা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬