ভিয়েনা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হরিণ মার্কার সমর্থনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পথসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কালিয়া ইউনিয়নের বাসারচালা, কালিয়া বাজার, বানিয়ারছিট ও আড়াইপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে হরিণ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভাগুলোতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা জরুরি। তিনি সালাউদ্দিন আলমগীরকে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথসভাগুলোতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরিণ মার্কার সমর্থনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পথসভা

আপডেটের সময় ১০:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬