ভিয়েনা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ জোন্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির মতে, জোন্সের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে জোন্সকে।

বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলংকায় অনুশীলন ক্যাম্প করা ১৮ সদস্যের দলে আছেন জোন্স। তবে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন না জোন্স।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজে হওয়া ‘বিম-১০’ টুর্নামেন্ট নিয়ে জোন্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ঐ টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আওতাভুক্ত ছিল। এছাড়া দু’টি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সাথেও জড়িত।’

বিবৃতিতে আরও বলা হয়, জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সিডব্লিউআইর আইনের ফিক্সিংয়ে জড়িত থাকা, প্রস্তাব গোপন করা এবং তদেন্ত সহযোগিতা না করার বিষয়ও জড়িত।’

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী জোন্স। ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ১১ হাফ-সেঞ্চুরিতে ১৬৬৪ রান এবং টি-টোয়েন্টিতে ২টি অর্ধশতকে ৭৭০ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে যুক্তরাষ্ট্র।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ জোন্স

আপডেটের সময় ১২:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬