ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন করলেন পৌর প্রশাসক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৮৩ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধ : ‘‘পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৩ দিন ব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে লালমোহন পৌরসভার প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যারযার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত।

লালমোহন পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া কর রয়েছে।২৬ জানুয়ারি হতে ২৮ জানুয়ারির মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫% রিবেট সুবিধা দেয়া হবে।

লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে।এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: নিজামুদ্দিন ও মেহেদী হাসান,পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন এবং সিটিসিআরসি প্রকল্পের পরামর্শক মোঃ রফিকুল ইসলাম এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন করলেন পৌর প্রশাসক

আপডেটের সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬