ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দেশে মৃদু ভূমিকম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে কম্পন অনুভূত হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে মাঝারি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে অবস্থান করছে। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ সংলগ্ন এলাকা, ভারত–মিয়ানমার টেকটোনিক প্লেটের প্রভাববলয়ের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাধারণত এসব ভূমিকম্পের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না এবং অনেক সময় তা সাধারণ মানুষের নজরেও আসে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের মৃদু কম্পন ভূগর্ভস্থ টেকটোনিক নড়াচড়ার স্বাভাবিক বহিঃপ্রকাশ, যা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে দেশের ঝুঁকি স্মরণ করিয়ে দেয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে মৃদু ভূমিকম্প

আপডেটের সময় ০৭:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬