ভিয়েনা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।
ঢাকা/এসএস

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

আপডেটের সময় ০৬:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬