ভিয়েনা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পাবনার ঈশ্বরদী–পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে এবং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু রাফী বাড়ি থেকে বাবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই বালুবাহী ট্রাকটি দাশুড়িয়া এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেটের সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬