ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জের ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১০ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
১৯ জানুয়ারি ভোররাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। রাত আনুমানিক তিনটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবির সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।
তল্লাশিকালে ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাগুলো জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

আপডেটের সময় ০২:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬