ভিয়েনা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সিলেট জেলার ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা মৌলভিবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বাসসকে জানান, আজ সকাল ৭ টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৬) বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার এবং একজন হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার হযরত আলীর পুত্র এম. মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানী নগর উপজেলার ময়নার বিদাশের পুত্র কুলর বিদাশ (২৮)। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে থানা কমপ্লেক্সে রয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ২

আপডেটের সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬