ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, বাসসহ গ্রেফতার ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মােস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), চালকের সহযোগী মো. রাব্বি(২১) ও হেল্পার মো. সাগর (২৪) ।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম ঢাকার সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনের বাসে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলো। পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয় । পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই ছাত্রীকে রাতভর গণধর্ষনের পর ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে ধর্ষণকারীরা। দুপুরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেয় হয়। আর ধর্ষকদের গ্রেফতার করা হয় ।

এদিকে তথ্য দিয়ে সহযোগী না করে ভিকটিমদের বক্তব্য ও আসামীদের ছবি নিতে গেলে সংবাদকর্মীদের বাঁধা দেন টাঙ্গাইল সদর থানা পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, বাসসহ গ্রেফতার ৩

আপডেটের সময় ০৩:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬