ভিয়েনা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে একজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৮১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা/এসএস

Tag :

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে একজন নিহত

আপডেটের সময় ০৬:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬