ভিয়েনা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় রয়েল কমিশনের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনার পর দেশজুড়ে জনগণের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের দায়িত্ব হলো সত্য উদঘাটন করা এবং জাতিকে ঐক্য ও সামাজিক সংহতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভয়াবহ ওই বন্দুক হামলায় ১৫ জন নিহত হন।

সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, ‘আমি বারবার বলেছি, আমাদের সরকারের অগ্রাধিকার হলো জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি জোরদার করা, আর অস্ট্রেলিয়ায় একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠার জন্য এটাই প্রয়োজন।’

ফেডারেল পর্যায়ের এই রয়েল কমিশন ভয়াবহ এই হামলার পটভূমি, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে বলে জানা গেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা

আপডেটের সময় ১০:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬