ভিয়েনা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

তুষারপাতের কারণে প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : তুষারপাত ও তীব্র শীতের কারণে বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ফ্রান্সের রাজধানীর অরলি বিমানবন্দরে বাতিল করা হয়েছে আরো ৪০টি ফ্লাইট। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানান।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার গভীর রাতেই এই বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজ টেলিভিশনকে বলেন, বুধবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি।

সড়ক বরফে ঢেকে যাওয়ার কারণে প্যারিস ও আশপাশের উপশহরে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে পরিবহন কর্মকর্তারা জানান। তবে, মেট্রো ও শহরতলির রেলব্যবস্থার বেশিরভাগই সচল রয়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের মূল ভূখণ্ডের ৯৬টি বিভাগের মধ্যে ৩৮টি ভারী তুষারপাত ও বরফ পড়ার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে তিন থেকে সাত সেন্টিমিটার তুষার জমেছে।

সংস্থাটি জানায়, এই শৈত্যপ্রবাহ মৌসুমের তুলনায় ‘অস্বাভাবিকভাবে তীব্র।’ এ অবস্থায় কর্তৃপক্ষ বুধবার প্যারিসের জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে ও সম্ভব হলে বাসা থেকে কাজ করতে আগেই সতর্ক করেছে।

চলতি মৌসুমে ইউরোপজুড়ে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র এই শৈত্যপ্রবাহে ফ্রান্সে আবহাওয়া-সম্পর্কিত দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুষারপাতের কারণে প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

আপডেটের সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬