ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর মাদুরো নিউইয়র্কে পৌঁছেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১০১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে কারাকাসে আটক করার পর নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সরকারি বিমান থেকে নামার সময় এফবিআই এজেন্টরা মাদুরোকে ঘিরে ফেলে এবং ধীরে ধীরে নিউইয়র্ক রাজ্যের একটি ন্যাশনাল গার্ড রানওয়ে দিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এএফপির প্রকাশিত একটি ছবিতে নিকোলাস মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নিয়ে যেতে দেখা যায়।

সেখানে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য তার জন্য অপেক্ষা করছিল।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৩ বছর বয়সী এই নেতা প্রথমে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, তারপর তাকে ব্রুকলিনের একটি ফেডারেল সুবিধা মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হবে।

ডিটেনশন সেন্টারটি সেই একই কারাগার, যেখানে র‌্যাপার শন ‘ডিডি’ কম্বসকে গত বছর তার বিচারকালীন সময়ে রাখা হয়েছিল।

মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একজন বিচারকের সামনে হাজির করা হবে।

তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে টন টন কোকেন আমদানি করেছেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর মাদুরো নিউইয়র্কে পৌঁছেছেন

আপডেটের সময় ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬