ভিয়েনা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হলো তিনদিনের রাষ্ট্রীয় শোক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১১১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক গতকাল শুক্রবার শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারাদেশে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।

পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ওই দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি পালিত হয়।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষ হলো তিনদিনের রাষ্ট্রীয় শোক

আপডেটের সময় ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬