ভিয়েনা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে আইএস সন্দেহে ১১৫ জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি।

এরা হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রধান কৌঁসুলির কার্যালয় জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএস সন্ত্রাসী সংগঠন হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়।

কার্যালয় থেকে আরও জানানো হয়, এই আটককৃতদের মধ্যে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনো জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয়।

গত ডিসেম্বরের মাঝামাঝি সেখানে সংঘটিত এক হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কে আইএস সন্দেহে ১১৫ জন আটক

আপডেটের সময় ০১:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫