ভিয়েনা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শৈলকুপায় এনসিপি প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছেন। উৎপাদনমুখি ও লাভজনক কৃষি, স্কুল-মাদ্রাসায় কারিগরী ও নারী শিক্ষা, নদী খনন, বেকারত্ব দূর, মাদক ও আইনশৃঙ্খলা উন্নতি সহ ১৬ দফার এই ইশতেহার ঘোষণা করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) বিকালে শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর মুড়াতলা অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান আয়োজন করেন এনসিপির শৈলকুপা উপজেলা শাখা। এসময় শাপলা কলি মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই এনসিপি’র শৈলকুপা শাখার প্রধান সমন্বয়ক ও প্রার্থী লাবাবুল বাসার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে তার আদর্শ বাস্তবায়নের অঙ্গিকার করেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে সমাজকর্মী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি শৈলকুপা শাখার যুগ্নসমন্বয়ক রাশেদ আহমেদ নবাব, সদস্য সোহানুর রহমান সহ দলটির নেতা-কর্মীরা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনসিপি প্রার্থী তার ১৬ দফার মধ্যে আরো উল্লেখ করেন, ‘এই ইশতেহার শৈলকুপাবাসীর মুক্তির সনদ ও নতুন বাংলাদেশ বিনির্মানের ঘোষণা পত্র।’

তিনি বলেন, ‘এই ইশতেহার আত্মমর্যাদাশীল কৃষক শ্রেণী গঠন, আধুনিক কৃষি গঠন, নয়া কৃষি আন্দোলন, অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবায়ন, কুমার নদী খনন ও সবুজ অর্থনীতির স্বপ্ন, খাল খনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষার প্রসার, বিদেশগামীদের প্রশিক্ষণ, ফ্রী এ্যাম্বুলেন্স ও সমৃদ্ধ ইউনিয়ন গঠন, পৌরসভাকে ভিলেজ টাউন গঠন, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করণ অন্যতম।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় এনসিপি প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা

আপডেটের সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫