ভিয়েনা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

যতবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে, বিএনপি টেনে তুলেছে : টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২২০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়াবাদি দলের (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের জন্য রাজনীতি, তাই জনগণকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গণতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সটিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে টেনে তুলেছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলন। সে আন্দোলনে জাতীর সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গোপনে কারো সাথে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আব্দুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যতবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে, বিএনপি টেনে তুলেছে : টুকু

আপডেটের সময় ০২:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫