ভিয়েনা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে টাঙ্গাইলে কফিন মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৩১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছে বিএনপির একাংশ। বৃহস্পতিবার বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় জেলা বিএনপি’র সাবেক সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মিছিলে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অংশ নেয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে তৃনমুল নেতাকর্মী হতাশ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি। তা হলে কঠোর আন্দোলনের দেয়ার হুশিয়ারি দেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে টাঙ্গাইলে কফিন মিছিল

আপডেটের সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫