ভিয়েনা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ভিক্ষুক  আ: জলিলের দোকান উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়া আ: জলিল (৬৫)।

অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা। নেই কোন পুত্র সন্তান, রয়েছে ৪ কন্যা তারা সাংসারিক ব্যস্ততার কারনে থাকেন শ্বশুর বাড়ীতে। পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ: জলিল ভিক্ষা করে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে আছেন।

উপজেলার কালমা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চিটুমিয়া পাটওয়ারী বাড়ীর গোলাম রহমানের ছেলে আ:জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে তার দীর্ঘদিনের ভিক্ষা ভিত্তির অবসান ঘটে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।
নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ: জলিল লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও

আপডেটের সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫