ভিয়েনা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গুজবে কান না দেওয়ার অনুরোধ ডা. জাহিদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ডা. জাহিদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। বিভিন্ন ধরনের গুজব-বক্তব্য দেখার প্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার চিকিৎসার তদারকি করছেন।

চিকিৎসার সমস্ত বিষয়ে দেশি-বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।

তিনি আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে থেকে চিকিৎসকরা আসবেন, তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। তারা যদি দেশের বাইরে নিতে বলে, সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে এক সময় কান্নায় ভেঙে পড়ে ডা. জাহিদ জানান, এ যাত্রায়ও সবার ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুজবে কান না দেওয়ার অনুরোধ ডা. জাহিদের

আপডেটের সময় ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫