ভিয়েনা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছে রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ
২. ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন
৩. ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
৪. গ্যাস সংযোগ প্রদান
৫. অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন।

শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ তাদের প্রধান দাবি, যা ভোলার প্রতিটি মানুষের সমর্থন পেয়েছে। তারা জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও দুই অঞ্চলের সংযোগ বাড়াতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে এসেছি। আশা করি সরকার দ্রুত ভোলা–বরিশাল সেতুর উদ্যোগ নেবে।”
আন্দোলনকারীরা জানান, কয়েকদিন ধরে তারা শাহবাগে এই পাঁচ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকের মিছিলে হাজারো ভোলাবাসী অংশ নেন। তাদের দাবি, সেতু নির্মাণ হলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
আন্দোলনস্থলে ঢাকায় বসবাসরত ভোলাবাসী নানা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান

আপডেটের সময় ১২:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫