ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে কমপক্ষে আট নিহত ও  আরো ৫৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা একথা জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে উত্তর সুমাত্রায় বৈরী আবহাওয়া বিরাজ করছে, সোমবার থেকে তাপানুলি সেলাতান জেলার কিছু অংশ প্লাবিত হয়েছে।
বিএনপিবি’র মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন, ‘তাপানুলি সেলাতানে বন্যা ও ভূমিধসের কারণে আটজন প্রাণ হারিয়েছেন এবং আরো ৫৮ জন আহত হয়েছেন।
সেখানকার ২ হাজার ৮৫১ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় দুর্যোগ সংস্থা ধ্বংসাবশেষ অপসারণের জন্য ভারী সরঞ্জাম মোতায়েন করেছে। যার ফলে জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, প্রদেশের অন্তত তিনটি জেলা বন্যা ও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে অতিবৃষ্টির কারণে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়।
জলবায়ু পরিবর্তন ঝড়ের ধরণকে প্রভাবিত করে, যার মধ্যে রয়েছে ঋতুর সময়কাল ও তীব্রতা পরিবর্তন, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং তীব্র বাতাসের সৃষ্টি হয়।
চলতি মাসেই মধ্য জাভায় আরেকটি ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি

আপডেটের সময় ০৯:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫