ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

চরফ্যাশনে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১৮ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনছার বেপারীর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর মা দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। আনছার বেপারী চরমানিকা ৩নং ওয়ার্ডের মো: আব্দুল আজিজ বেপারীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আনছার বেপারী এবং ওই ছাত্রী একই ওয়ার্ডের পার্শ্ববর্তী বাসিন্দা। বুধবার ( ১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সে মাদ্রাসা থেকে এসে নিজেদের গরু দেখতে বাড়ির পিছনে গেলে আনছার বেপারী তাকে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে জনৈক মাসুদ খলিফার বাগানের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে আনছার বেপারী পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, আনছার বেপারী দুশ্চরিত্র প্রকৃতির লোক, এলাকার বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত সে। এর আগেও কয়েকবার তাকে এলাকাবাসী সতর্ক করা হয়েছিল।

এদিকে অভিযুক্ত আনছারের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, আসামি আনছার বেপারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার তদন্ত অব্যাহত আছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেটের সময় ০৩:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫