ভিয়েনা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় প্রতিবন্ধী ভিক্ষুক নূরে আলমের মুখে হাসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২৬ সময় দেখুন

oplus_2

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : কয়েকদিন আগেও হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন ৪২ বছর বয়সী মো. নূরে আলম। দুই হাতে একটি হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে নূরে আলম ছুটে বেড়াতেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। তার এ সংগ্রাম ছিল কেবল বৃদ্ধ মা-বাবা আর স্ত্রী-সন্তানদের নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকার।

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালি এলাকার বাকলাই বাড়ির মো. ইমাম হোসেনের ছেলে মো. নূরে আলমের সেই কষ্ট এখন লাঘব হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পঙ্গু নূরে আলমকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মুদি মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় খুশি অসহায় নূরে আলম। তিনি বলেন, আমি ১০ বছর আগে এক দুর্ঘটনায় দুই পা হারিয়ে অসহায় হয়ে পড়ি। সংসার চালানোর জন্য বেছে নিই ভিক্ষার পেশা। তবে হুইল চেয়ারে বসে বিভিন্ন জায়গায় যেতে আমার অনেক কষ্ট হতো। আমার কষ্ট লাঘবে ও ভিক্ষার পেশা বন্ধে এগিয়ে এসেছে লালমোহন উপজেলা সমাজ সেবা অফিস। এই দোকানের জন্য অর্ধলাখ টাকার মালামাল পেয়েছি। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস থেকে এই টাকা দেওয়া হয়েছে। ইউএনও স্যার আমার দোকানটি উদ্বোধন করেছেন। তিনিসহ সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দোয়া করবেন, এই দোকানটি পরিচালনা করে আমি যেন পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরভাবে চলতে পারি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় প্রতিবন্ধী ভিক্ষুক নূরে আলমের মুখে হাসি

আপডেটের সময় ০৩:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫