ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

আ’লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে : ভিপি নুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৪১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে।

তিনি বলেন, যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই, পরিস্থিতির কারণে দল করেছে, এলাকার কারো উপর জুলুম নির্যাতন চালায় নাই, আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদের আমরা সব দলে জায়গা করে দেবো।

সোমবার দুপুরে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ভাইবোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরাম আয়েশে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেললাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ৭৫ এর পরে যেমন আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরে ২১ নয় ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবেনা। কাজেই আওয়ামী লীগের মরাগাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই।

তিনি আরও বলেন, আমরা সকলকেই সতর্ক করে দিচ্ছি, ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, এই গণঅভ্যুত্থানের জুলাই স্মৃতি স্তম্ভে সারাদেশে দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এ ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদের গুলি করবেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ’লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে : ভিপি নুর

আপডেটের সময় ০৪:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫