ভিয়েনা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি এবং পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির এমপিরা শনিবার সংবিধান সংশোধন করে পার্লামেন্টে এটি অনুমোদন করেন। কোটোনু থেকে এএফপি এ খবর জানিয়েছে।

নতুন প্রস্তাবে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। তবে দু’বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না-এই আইনটি অপরিবর্তিত থাকবে।

বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস তালোঁ আগামী বছর এপ্রিলে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর পদ ছাড়বেন।

তার সমর্থিত প্রার্থী অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। ৯০ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১৯ জন বিপক্ষে ভোট দেন।

নবগঠিত সেনেটে অন্তত ২৫ জন সদস্য থাকবেন। এর মধ্যে কিছু সদস্য মনোনীত করবেন বেনিনের প্রেসিডন্ট। বাকিদের মধ্যে থাকবেন আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সদস্য সাবেক প্রেসিডেন্টগণ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বাড়ল

আপডেটের সময় ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫