ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পদোন্নতির দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৭০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে কুমুদিনী সরকারি কলেজসহ দেশের সকল সরকারি কলেজের প্রভাষকরা অংশ নিয়েছেন।

প্রভাষকরা জানান, ১২ বছর ধরে পদোন্নতি বিহীন থাকায় তারা কর্মজীবনে স্থবিরতার মুখে পড়েছেন, যদিও ৫বছর পূর্তিতে পদোন্নতি পাওয়ার কথা। একই ব্যাচের কর্মকর্তারা প্রশাসনিক পদে দ্রুত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন।

অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে বারবার শিক্ষা মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। এক প্রভাষক বলেন, “আমাদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত না হলে কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, যা শিক্ষা ব্যবস্থাকেও প্রভাবিত করে।”

কর্মবিরতির কারণে দেশের বহু কলেজে নিয়মিত ক্লাস ব্যাহত হতে শুরু করেছে। দেশের সকল কলেজের সাথে কুমুদিনী কলেজের প্রভাষকরা কর্মবিরতিতে থাকায় প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা হঠাৎ ক্লাস ও পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় স্থবির হয়ে থাকতে পারে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদোন্নতির দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি শুরু

আপডেটের সময় ১১:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫