ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক : মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩০৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলটির মনোনিত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছেন। তার সরকার যে-সব উনন্নন প্রকল্প নিয়েছেন, সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে। বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে-সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি দাওয়া আমরা মেনে নিব না।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় ছিলাম। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল মনোনয়ন দিয়েছে। এখন আমি লালমোহন বাসী আপনাদের কাছে আছি। তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করেন বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কি নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল, আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল প্রমূখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক : মেজর হাফিজ

আপডেটের সময় ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫