ভিয়েনা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২৮৭ সময় দেখুন

oplus_1024

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে মো. সাহাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু সাহাদ ওই এলাকার মো. আব্দুস শহিদের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু সাহাদ। কিছুক্ষণ পরে তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পরিত্যক্ত ডোবার পানিতে শিশু সাহাদকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তৎক্ষণে মারা যায় শিশু সাহাদ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫