ভিয়েনা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে অস্ত্র চোরাচালান রোধে সেনাবাহিনীকে মিশর সীমান্তবর্তী এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে কাৎজ বলেন, আমি আইডিএফ’কে ইসরাইল-মিশর সীমান্ত-সংলগ্ন এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করতে এবং দেশের নিরাপত্তায় ড্রোন হুমকি মোকাবিলায় নিয়ম-নীতি সংশোধন করার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার গাজার যুদ্ধের অংশ এবং এটি আমাদের শত্রুদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি থামাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসরাইল ও মিশরের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

গত রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন শনাক্ত করেছে, যা পশ্চিম দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। সেনাবাহিনী ড্রোনটি আটক করে। তাতে আটটি বন্দুক ছিল।

গত মঙ্গলবার সেনাবাহিনী জানায়, তারা আরেকটি চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে, যেখানে একটি ড্রোনের সাহায্যে ১০টি পিস্তল বহন করে ‘পূর্ব সীমান্ত থেকে’ ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করানো হচ্ছিল।

আজ কাৎজ বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাকে লক্ষ্যবস্তু বানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কাৎজের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, সেখানে যে চোরাচালান হয়, তা সন্ত্রাসী উদ্দেশ্য চরিতার্থে ব্যবহৃত হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল

আপডেটের সময় ০২:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫