ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি–রোনালদোর জায়গা হয়নি, ইয়ামাল সর্বকালের সর্বকনিষ্ঠ খেলোয়াড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩০৭ সময় দেখুন

বিশ্ব বর্ণিল ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃমঙ্গলবার (৪ নভেম্বর) ফিফপ্রোর সেরা একাদশ ২০২৫ এর নাম ঘোষণা করা হয়েছে। এবছর লিওনেল মেসি আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মতো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও রয়েছেন ক্যারিয়ারের শেষপ্রান্তে। বয়স দুজনের কাছে এখন সংখ্যা ছাড়া আর কিছুই নয়। চির সবুজ তারুণ্য ধারণ করে দুর্দান্ত খেলে যাচ্ছেন তারা এখনো।

দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক তালিকায় জায়গাও করে নিয়েছিলেন দুজন। কিন্তু চূড়ান্ত একাদশে জায়গা পাননি মেসি-রোনালদো। তরুণদের পেছনে ফেলে সেরা একাদশে নাম লিখতে পারেননি এই দুই ফুটবল কিংবদন্তি।

তবে মেসি-রোনালদো হতাশ হলেও নতুন ইতিহাস লিখেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এ স্প্যানিশ ফরোয়ার্ড বনে গেছেন ফিফপ্রোর একাদশে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। মাত্র ১৮ বছর বয়সেই ফিফপ্রোর একাদশে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব স্পর্শ করেছেন তিনি। তার আগে সবচেয়ে কম বয়সে ফিফপ্রোর একাদশে জায়গা পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে এ ফরাসি তারকা জায়গা পেয়েছিলেন ফিফপ্রোর একাদশে।

পিএসজি আধিপত্য বিস্তার করে গেছে ২৬ জনের প্রাথমিক তালিকায়। এবার চূড়ান্ত একাদশেও রাজত্ব করছে ফ্রান্সের জায়ান্ট ক্লাবটি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে- জিয়ানলুইজি দোন্নারুম্মা (পরে ক্লাব বদল করেছেন), আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও উসমান দেম্বেলে।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফিফপ্রোর একাদশে জায়গা পেয়েছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও পেদ্রি। লিভারপুলের প্রতিনিধি হিসেবে রয়েছেন কেবল ভার্জিল ফন ডাইক। চেলসি থেকে আছেন কোল পালমার।

ফিফপ্রোর সেরা একাদশ ২০২৫:

গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা।

রক্ষণভাগ: ভার্জিল ফন ডাইক, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস।

মাঝমাঠ: জুড বেলিংহাম, কোল পালমার, পেদ্রি ও ভিতিনিয়া।

আক্রমণভাগ: উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি–রোনালদোর জায়গা হয়নি, ইয়ামাল সর্বকালের সর্বকনিষ্ঠ খেলোয়াড়

আপডেটের সময় ০৮:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫