ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

তুষারপাতে ৫ জার্মান পর্বতারোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইতালির ডলোমাইট পর্বতমালায় শনিবার বিকেলে তুষারধসে ১৭ বছর বয়সি এক কিশোরীসহ পাঁচজন জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। পর্বতে উদ্ধার পরিষেবা সংস্থা এ তথ্য জানায়।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দুইটি পর্বতারোহী দল উত্তর-পূর্বাঞ্চলীয় সাউথ টাইরোল অঞ্চলের সুইস সীমান্তের কাছে একটি পাহাড়ে তুষারের প্রবল ধাক্কায় আক্রান্ত হয়।

আজ রোববার ইতালির আল্পসের উদ্ধার পরিষেবাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দলটির মধ্যে তিনজন তুষারের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যায়। ওই তিনজনই মারা গেছেন।

দ্বিতীয় দলের চারজনের মধ্যে দুইজন আশ্রয়ের জায়গা পেয়ে প্রাণে বেঁচে যান।

আজ রোববার সকালে উদ্ধার করা হয় অপর দুইজন পর্বতারোহীর মরদেহ-একজন বাবা এবং তার ১৭ বছর বয়সী কন্যা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুষারপাতে ৫ জার্মান পর্বতারোহী নিহত

আপডেটের সময় ০৩:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫