ভিয়েনা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৫৭ সময় দেখুন

পার্ক করা অবস্থায় গাড়িটিতে আকস্মিক আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা প্রায় এক মিটার উঁচু ছিল

ভিয়েনা ডেস্কঃ শনিবার (১৮ অক্টোবর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টে (ডোনাস্টাড্ট) একটি পার্ক করা মার্সিডিজ গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার রাত ১:৩০ মিনিটের দিকে হঠাৎ করেই পার্ক করা গাড়িটিতে আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, জেলার রেনবাহনওয়েগে (Rennbahnweg) পার্ক করা মার্সিডিজ গাড়িটিতে কোনও কারণ ছাড়াই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা প্রায় এক মিটার পর্যন্ত উপরে উঠৈ গাড়িটি জ্বলতে থাকে। অবশ্য সে সময় গাড়িতে কোনও মানুষ ছিল না।

দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেন, তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। তবে জরুরি পরিষেবাগুলি পৌঁছার পূর্বেই গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই যায়। অত্যধিক তাপের কারণে পাশে পার্ক করা আরেকটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়।

ভিয়েনার ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন, যাতে অন্য যানবাহনে আগুন ছড়িয়ে না পড়ে। প্রায় এক ঘন্টা পর অভিযান সম্পন্ন হয়। তবে কেহ আহত হননি।

ইতিমধ্যে খবর পেয়ে ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের পুলিশ এসে দুর্ঘটনাস্থলে এসে আগুন লাগার কারণ তদন্ত শুরু করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই

আপডেটের সময় ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫