ভিয়েনা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : এবছর এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে এবার শীর্ষে বরিশাল জেলা। বোর্ডে নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডে ফলাফল সন্তোষজনক, গত বছর পাশের হার বেশি থাকলেও এ বছর পাশের হার কম। তবে যারা নিয়মিত পড়াশুনা করেছে তারাই কাঙ্খিত ফলাফল অর্জন করেছে। এ বছর গড় পাশের হারে বরিশাল জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাশের হার ৬৪ দশমিক ৭৮। তৃতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৬২ দশমিক ৯৮। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৫৮ দশমিক ৬৪, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৫৭ দশমিক ৪৪ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৫১ দশমিক ৭৭।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি, এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এ বিভাগে মোট ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৭৭৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

আপডেটের সময় ০৫:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫