ভিয়েনা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লালমোহনের এমপিওভুক্ত প্রতি প্রতিষ্ঠানের ৫ শিক্ষক ঢাকা যাওয়ার সিদ্ধান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলার এমপিওভূক্ত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫জন শিক্ষক কর্মচারী ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রবিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

লালমোহন উপজেলা এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর সমন্বয়কারী মো. আলমগীর হোসেন জানান, শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর দুই শতাধিক শিক্ষক ঢাকাতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখনো লালমোহনের অনেক শিক্ষক আন্দোলনে ঢাকাতে রয়েছেন। কিন্তু ওই দিন দুপুরে হঠাৎ বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো পুলিশ শিক্ষকদের উপর অতর্কিত হামলা, জলকামান, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষকদের উপর হামলা পৃথিবীর কোনো সভ্য দেশে কোনোদিন হয়নি। বর্তমান সরকারের পুলিশ তা করেছে।

আমরা মনে করেছি আমাদের ন্যায্য দাবি বর্তমান সরকার মেনে নিবে। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে বর্তমান শিক্ষা উপদেষ্টা উলটো আমাদেরকে বিভিন্ন ভিভ্রান্তি মূলক কথাবার্তা বলছেন। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লালমোহন উপজেলার প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনকে আরো বেগবান করতে কমপক্ষে ৫জন শিক্ষক ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করবে।

তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষক ও কর্মচারীদেরকে শনিবার (১৮ অক্টোবর) ঢাকা যাওয়ার জন্য সর্বরকম সহযোগিতা করার অনুরোধ জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের এমপিওভুক্ত প্রতি প্রতিষ্ঠানের ৫ শিক্ষক ঢাকা যাওয়ার সিদ্ধান্ত

আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫