ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার কোরিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী।

এর আগের বছর শান্তিতে পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

অন্যদিকে, এবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনি এ পুরস্কার পাননি।

প্রসঙ্গত, শান্তিতে নোবেল পুরস্কারে এ বছর মনোনয়ন পেয়েছিলেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছেন সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী ৫০ বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার কোরিনা

আপডেটের সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫