ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৫৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির দায়ে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এ কসাইকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কসাইকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

কসাই জসিম উদ্দিন লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে।

ইউএনও জানান, টহলরত পুলিশ সদস্যদের দেখে জসিমসহ কয়েকজন পালিয়ে যেতে শুরু করেন। তখন পুলিশের সন্দেহ হলে জসিমকে আটক করা হয়।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেন।

তখন পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে কসাই জসিমের স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।

জসিম বিভিন্ন সময় অসুস্থ্য গরু কম দামে কিনে জবাই করে মাংস বিক্রি করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

আপডেটের সময় ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫