ভিয়েনা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মনপুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় আর্তমানবতার সেবায় দরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প চালু হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে উপজেলা সদরের হাজিরহাট মডেল স্কুল চত্বরে এ সেবা চালু হয়।
‎ এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ মিয়া।

‎অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত উপজেলার ৪ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীকে এ সেবা হচ্ছে।
‎হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে খুশি দরিদ্র মানুষ।

‎চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”
‎চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”
‎আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
‎ এদিকে এ ক্যাম্পে ১ হাজার মানুষকে বিনামূল্যে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। একই সাথে রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এমন আয়োজন বলে জানান   আয়োজক।
‎আয়োজক এডভোকেট ছিদ্দিকুল্ল্যাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”
‎এদিকে চিকিৎসা ক্যাম্পের প্রথমদিন দেখা গেছে হাজারো মানুষের ঢল। তারা বিনামূল্যে সেবা পেয়ে সাদুবাদ জানিয়েছেন আয়োজকদের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

আপডেটের সময় ১১:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫