ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

লালমোহনের মন্ডপগুলোতে দুর্গোৎসব শুরু, সতর্ক প্রশাসন 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় এ বছরের শারদীয় দুর্গোৎসবে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। গত বছর ১৬টি মণ্ডপে দুর্গাপূজা হলেও এবার ১৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২৮ সেপ্মটেম্বর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে এ মহোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২রা অক্টোবর  উৎসবের সমাপ্তি হবে। এই পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।
লালমোহন উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে জানান, আবহমান কাল থেকেই শারদীয় দুর্গোৎসব আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এই উৎসবকে কেন্দ্র করে আমরা কোনো শঙ্কা দেখছি না। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আমাদেরকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন। আমরা নির্বিঘ্নে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। এরইমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সঙ্গে কয়েকটি সভা করেছি। তাদের দাবি অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপের নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক ও আনসারদের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মণ্ডপগুলো নিয়মিত মনিটরিং করবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের মন্ডপগুলোতে দুর্গোৎসব শুরু, সতর্ক প্রশাসন 

আপডেটের সময় ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫