ভিয়েনা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, গ্যাস ও বিদ্যুত বিচ্ছিন্ন এলাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মুল পাইপ ফেটে গেছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুটি ছিলো। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, গ্যাস ও বিদ্যুত বিচ্ছিন্ন এলাকা

আপডেটের সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫