ভিয়েনা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলল সোনালী হরিণের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে সোনালী হরিণের দেখা মিলেছে। এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন প্রকৃতি প্রেমীরা।

সোমবার সকালে সাতছড়ি জাতীয় উদ্যানের কুনিমোড়া স্থানে চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কে পাশে হরিণ দেখে মোবাইলে ছবি ধারণ করেন পুুবালী ব্যাংক, রাজার বাজার শাখার সিনিয়র অফিসার বিশ্বজিত রায় সুমন।

স্থানীয়রা জানান, এর আগে এই উদ্যানে সড়কের পাশে প্রায়সময়ই বানরের আনাগোনা দেখা যায়, সম্প্রতি ভাল্লুক উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বনের গাছপালা ও প্রাণি সুরক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটকরা।

তাদের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা এখন সময়ের দাবি।
উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে আছে ৯টি চা-বাগান। উদ্যানের ভেতরে টিপরা পল্লী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার বসবাস করে। ১৯৭ প্রজাতির জীবজন্তু ও ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি আছে উদ্যানে। বাংলাদেশের সংরক্ষিত এ বনাঞ্চল পাখিদের অভয়াশ্রম। বনের ভেতরে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণও আছে।

বাংলাদেশ পরিবেশ আন্দলনের বাফার স¦াধারন সম্পাদক তুফাজ্জল সোহেল বলেন, বনের ভেতরে বসবাস করা মানুষ বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বন্য প্রাণি রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও আন্তরিক হতে হবে। প্রাণীগুলো কেউ যাতে শিকার বা নিধন না করে, সে ব্যাপারে সতর্ক করতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলল সোনালী হরিণের

আপডেটের সময় ০২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫