ভিয়েনা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

সখীপুরে গণপিটুনিতে অটোচোর নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি গোপালপুর পৌরসভার রামদেববাড়ি এলাকার আ. রশিদ মিয়ার ছেলে।
শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করছিল জাহিরুল। পরে পাওদোয়াচালা গ্রামে গেলে উত্তেজিত জনতা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল। কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইয়া জানান, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে গণপিটুনিতে অটোচোর নিহত

আপডেটের সময় ১০:২০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫