ভিয়েনা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুইজবাড়ি বাজার এলাকায় অবস্থিত লিওন বেকারির ভেতরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি বেকারিতে ঢুকে পড়ে। তারা মূলত মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে খুঁজছিল। তবে তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমান উত্তম জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তার দাবি, হত্যাকারীরা তাকে উদ্দেশ্য করে এসেছিল, কিন্তু অনুপস্থিতি টের পেয়ে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটভূমির কারণে ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ পরিষ্কার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫