ভিয়েনা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও লাল অঙ্গীকার কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু। শিক্ষার্থী রজমান শেখসহ অন্যরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

আপডেটের সময় ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫