ভিয়েনা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

টাঙ্গাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মালিক সমিতির প্রতিবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা অমান্য করায় সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোনো নিয়মনীতি মানছে না এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করছে। তিন দিনের মধ্যে সমিতির সঙ্গে বৈঠকে না বসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মালিক সমিতির প্রতিবাদ

আপডেটের সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫