ভিয়েনা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

টাঙ্গাইলে কর্নেল আজাদকে বিএনপি থেকে বহিষ্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে কর্নেল আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, কর্ণেল আজাদের বিরুদ্ধে সরকারের ডামি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়া, ‘আয়নাঘর’–এর মাস্টারমাইন্ড বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা কর্ণেল আজাদ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ব্যবসায় যুক্ত হন। গত বছর থেকে তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং অনুসারী গড়ে তোলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু হলে বিষয়টি দলীয় পর্যায়ে তদন্ত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “তদন্তে সব অভিযোগের সত্যতা মেলায় দলের শীর্ষ নেতাদের পরামর্শক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কারের চিঠির অনুলিপি ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কর্নেল আজাদকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেটের সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫