ভিয়েনা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯০ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রজু মিয়া ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একজনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বৃদ্ধ রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থল তার বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেটের সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫