ভিয়েনা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

মোহাম্মদ মিফতাহ ইয়েমেন যোদ্ধাদের নতুন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১২০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। পদটির শূন্যতা পূরণে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহকে।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েল। এতে হুতির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে তার পদে অধিষ্ঠিত ছিলেন এবং সামরিক অভিযানের পরিকল্পনাকারী শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অংশ না হয়ে মূলত তাকে আন্দোলনের একজন মুখ্য নেতা হিসেবে দেখা হতো।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর পর থেকে হুতিদের ওপর চড়াও হয় তেল আবিব। তবে হুতিরা জোর দিয়ে বলেছে, ইয়েমেনে ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দুর্বল করতে পারবে না।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহাম্মদ মিফতাহ ইয়েমেন যোদ্ধাদের নতুন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০১:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫